1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাতভর ডাবের আড়তে অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

রাতভর ডাবের আড়তে অভিযান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডাবের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ও বাজার তদারকির অংশ হিসেবে মধ্যরাতে রাজধানীতে ডাব বিক্রির একাধিক আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। নিয়ম লঙ্ঘন করায় কয়েকজন আড়তদারকে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সোয়া ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ডাবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযান চালানো হয়। ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, বেড়িবাঁধ ও যাত্রাবাড়ী ডাবের পাইকারি আড়তে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

coconut-2

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শুরুতে কারওয়ান বাজারে পরিচালিত অভিযানে দেখা যায় সেখানে ডাবের মূল্য তালিকা প্রদর্শন হলেও ডাব ক্রয়-বিক্রিতে পাকা রশিদ সংরক্ষণ করা হচ্ছে না এবং মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ডাব বিক্রি করা হয়েছে। এই অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

যাত্রাবাড়ীতে ডাবের আড়তে তদারকিতে গেলে সকাল ৭টার সময় ডাব বিক্রি শুরু হবে আড়তদাররা জানান।

বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানোর সময় বিক্রয়ের ক্ষেত্রে কার্বন কপি ছাড়া রশিদ দেওয়া হয়েছে এবং বিক্রেতারা ডাব ক্রয়ের রশিদ দেখাতে পারেনি। এসব আড়তে গড় ক্রয়মূল্য ৬৫ থেকে ৭০ টাকা এবং বিক্রি মূল্য ৪০- ৫০, ৭৫-৮০ এবং সবচেয়ে বড় বাছাইকৃত ডাব ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায় বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন