1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাতক্ষীরায় ভাড়া বাড়ি থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সাতক্ষীরায় ভাড়া বাড়ি থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভ নিউজ ডেস্ক।।

সাতক্ষীরার দেবহাটায় একটি ভাড়া বাড়ি থেকে তানজিন সুলতানা জুঁই (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর একটার দিকে মাঝ সখিপুর গ্রামের দোতলা বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সে দক্ষিণ পারুলিয়া গ্রামের রওশন আলীর মেয়ে এবং পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বড়বোন জেসমিন সুলতানা আঁখির চিৎকার শুনে ওই বাড়িতে ছুটে গিয়ে স্কুলছাত্রী তানজিন সুলতানা জুঁইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল তার মরদেহ। পাশেই পড়েছিল জুঁইয়ের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি বসার টুল।

এসময় জুঁইয়ের ফোনটিতে প্রিন্স নামে এক যুবকের বারবার ফোন দিতেও দেখেন তারা। তবে নিরাপত্তা ও প্রমাণজনিত কারণে কেউ ওই যুবকের ফোন রিসিভ করেননি। পরে তারা দেবহাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, জুঁইয়ের বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় বছর খানেক আগে তার মা তাদের রেখে কর্মসংস্থানের জন্য ওমানে যান। এরপর কিছুদিন পারুলিয়াতে মৎস্য ব্যবসায়ী বাবার কাছে থাকলেও গত প্রায় ৭/৮ মাস জুঁই ও তার বড় বোন আঁখি মাঝ সখিপুরের আমজাদ হোসেন খোকনের ওই ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। তবে এর পেছনে প্রেম সংক্রান্ত বা অন্যকোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি মো. বাবুল আক্তার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন