1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু তাজমুল করোনা আক্রান্ত নয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু তাজমুল করোনা আক্রান্ত নয়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৬৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমান :
মাদারীপুরে জ্বর,শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে মৃত্যু তাজমুল হোসেন (৪০) শরীরে করোনা শনাক্ত হয় নাই। গত শুক্রবার সকালে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

তাজমুল সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দূর্গাবর্দী এলাকার মৃত্য হাবিবুর রহমান হবি চৌকিদারের ছেলে। সম্প্রতি তিনি ঢাকা থেকে এলাকায় এসে অসুস্থ হয়ে পড়েন।

সদর হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার করোনার উপসর্গ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তাজমুল। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়তে থাকে। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, তাজমুল বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। ঢাকা থেকে আসার পর তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে বুধবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের কাজ সম্পন্ন করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, তাজমুল জ্বর নিয়ে ভর্তি হন। পরে তাঁর গলাব্যথা ও শ্বাসকষ্ট বাড়তে থাকে। রাতে তিনি ভালোই ছিলেন। ভোরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে।শুক্রবার সকাল আটটার দিকে তিনি মারা যান। আজ করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা নেগিটিভ পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন