1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আওয়ামী লীগের সম্মেলন ২৪ ডিসেম্বর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

আওয়ামী লীগের সম্মেলন ২৪ ডিসেম্বর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একদিনেই এই সম্মেলন শেষ হবে। শুক্রবার সন্ধ্যায় মিটিংয়ের বিরতিতে এসব তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বিকাল চারটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২২তম জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই এবারের সম্মেলন শেষ হবে।’  এর আগে ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান বৈশ্বিক সংকটের কারণে সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে একদিনেই করা হবে বলে জানা গেছে।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যেও তেমন ইঙ্গিত পাওয়া গেছে। সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা। সম্মেলন প্রস্তত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসের ২০ ও ২১ তারিখ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়। তিন বছরের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। গত দুবারের মতো এবারও নির্ধারিত সময়েই সম্মেলন করতে যাচ্ছে দলটি।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এখন ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৬৯ বছর। এ পর্যন্ত দলটির ২১টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দুই দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন