1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের জনগণের জানমালের নিরাপত্তায় পরিস্থিতি বুঝে আইনানুগ পথে এগুবে পুলিশ - ডিআইজি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

দেশের জনগণের জানমালের নিরাপত্তায় পরিস্থিতি বুঝে আইনানুগ পথে এগুবে পুলিশ – ডিআইজি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান (পিপিএম, বিপিএম বার) বলেছেন-পুলিশের প্রধান কাজ দেশের জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা। জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে যে পরিস্থিতি সামনে আসে সেই পরিস্থিতি বিবেচনায় রেখে আইনানুগ যে সিস্টেমগুলো আছে সেই পথেই পুলিশ এগুবে। এখানে কোন ধরনের ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। পরিস্থিতি মোতাবেক পুলিশ সর্বদাই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচর থানা পরিদর্শন ও থানায় বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে ডিআইজি এসব কথা বলেন।
এসময় ডিআইজি হাবিবুর রহমান আরো বলেন, যুগোপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে জাতির পিতার মতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেষ্ট ভূমি পালন করছেন। স্বাধীনতার পূর্বে এদেশের পুলিশ বাহিনীকে পেটোয়াবাহিনী হিসেবে ব্যাবহার করছে তৎকালীন শাসকরা। বর্তমানে সেই প্রেক্ষাপট থেকে ঘুরে পুলিশ বাহিনী আধুনিক হয়েছে। দেশের প্রতিটি থানায় বিট পুলিশিং সেবা কার্যক্রম চালু করার মধ্য দিয়ে পুলিশের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে গেছে। পাশাপাশি থানায় এসে সাধারণ মানুষ সেবা পাচ্ছে কিনা সে বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। কোথাও সেবা নিতে আসা মানুষের ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, শরীয়তপুর পুলিশ সুপার মোঃ সাইফুল হক, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাজাহান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো: মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন