1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর মা ইলিশ জব্দ, ১২লাখ কারেন্ট জাল ধ্বংস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুর মা ইলিশ জব্দ, ১২লাখ কারেন্ট জাল ধ্বংস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মা ইলিশ রক্ষায় মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা মা ইলিশ জব্দ ও ১২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে অভিযানে পুলিশ, র‌্যাব, নৌপুলিশ, কোস্টগার্ডসহ প্রায় ২ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু জেলেরা পদ্মায় মা ধরে সেই মাছ পদ্মা নদীর দুর্গম চরে নিয়ে বিক্রি করছে। সেখানে এক প্রকার ইলিশের হাট বসে। এমন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালায় প্রশাসন। এদিকে অভিযান টের পেয়ে অস্থায়ী হাটের সব দোকানপাট বন্ধ করে আগেই পালিয়ে যায় জেলেরা। এসময় প্রশাসন কাশবন ও আশপাশ থেকে প্রায় ১২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করে। এসময় এক জেলেকে আটক করে সাজা দেওয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২২ দিন পদ্মা নদীর শিবচর অংশে নিয়মিত অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ‘

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন