1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি যত কিছুই বলুক, জনগণ তাদের কথা বিশ্বাস করবে না: শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিএনপি যত কিছুই বলুক, জনগণ তাদের কথা বিশ্বাস করবে না: শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচনটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিএনপি যত কিছুই বলুক, জনগণ তাদের কথা বিশ্বাস করবে না। বাংলার জনগণের মধ্যে বিএনপির জন্য কোনো দরদ নেই। কারণ তারা বিএনপির শাসনামল দেখেছে। এখন যে হত্যা-গুমের কথা বিএনপি বলছে, তাদের অত্যাচারের ইতিহাস আমার সামনে আছে। আমি বলতে পারি কোথায় কীভাবে তারা হত্যা করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

শাজাহান খান আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন কর্নেল ফারুক। তখন তাকে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা বলা হয়েছে। একটি দেশের উপ-প্রধান সেনাপতি যদি রাষ্ট্রপতিকে হত্যার হুকুম দিতে পারে, তাহলে বিএনপি কীভাবে অস্বীকার করবে যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত নয়। কমিশন করে বের করতে হবে কারা কারা বঙ্গবন্ধুকে হত্যার জন্য মদদ জুগিয়েছে। কর্নেল ফারুক ও কর্নেল রশিদ তাদের স্টেটমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন।

জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ নুরউদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার মাহফুজ্জান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য আবদুজ্জাহরে সাজুসহ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিতি হিসেবে বক্তব্য দেন শাজাহান খান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন