1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘সরকার কাউকে টুস করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারে না’: রব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

‘সরকার কাউকে টুস করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারে না’: রব

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সরকার কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারে না। পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের এ বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়ে জেএসডি সভাপতি রব বলেন, ‘সমালোচনার জবাব কোনোভাবেই মৃত্যুদণ্ড হয় না। সমালোচনা ও মৃত্যুদণ্ড সমান নয়। আদালতও কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারেন না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোনো নাগরিকের মর্যাদাও ক্ষুণ্ন করতে পারে না। মর্যাদা ক্ষুণ্ন করা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত।’

তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য। জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটি একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোনো স্থাপনা বা বধ্যভূমি নয়।’

রব বলেন, ‘সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেওয়া বা পানিতে চুবানো উচিত- এ মূল্যবোধ ও রাজনৈতিক দর্শন সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ জোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে।’

জেএসডি সভাপতি বলেন, ‘বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে- আইনের শাসন, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সুরক্ষায় সরকার অনুপযুক্ত। ক্ষমতা চিরস্থায়ী নয়- এ অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন