1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: একদিনে শনাক্ত ৪১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

করোনা: একদিনে শনাক্ত ৪১

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত হওয়া ৫০ জন নতুন করোনা রোগীর মধ্যে ঢাকারই ৪১ জন। এছাড়া, টানা ২৯ তম দিনের মতো গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৯। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬০। করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বাইরে রাজশাহী বিভাগে ৪ এবং সিলেটে একজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন