1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শ্রীলঙ্কায় ৭৬ হাজার টন জ্বালানি তেল পাঠাল ভারত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

শ্রীলঙ্কায় ৭৬ হাজার টন জ্বালানি তেল পাঠাল ভারত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার জন্য আরো জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। জরুরি প্রয়োজন মেটাতে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতে কলম্বোকে এ সাহায্য পাঠানো হয়েছে।

এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শ্রীলঙ্কায় আরো ৭৬ হাজার টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। এর মাধ্যমে দেশটিতে মোট ২ লাখ ৭০ হাজার টন জ্বালানি সরবরাহ করা হলো। এসব জ্বালানির মধ্যে রয়েছে ৩৬ হাজার টন পেট্রোল, বাকি ৪০ হাজার টন ডিজেল।

এর আগে গত শনিবার প্রথম ৪০ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরে পৌঁছায়। এই ডিজেলের দাম পড়েছে ১০০ কোটি ডলার। যার অর্থ দিয়েছে ভারত।

১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়; কিন্তু দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমেছে যে, তা দিয়ে এক মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না।

২ কোটি ২০ লাখ বাসিন্দার দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি তীব্র খাদ্য, জ্বালানি তেলসহ আরো প্রয়োজনীয় পণ্য সংকটে ভুগছে। যে কারণে সড়কে নেমে বিক্ষোভ করছেন নাগরিকরা। তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি জানিয়েছেন।

সূত্র : এনডিটিভি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন