1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চরম অর্থনৈতিক সংকটে পড়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলমান প্রবল আন্দোলনের মুখে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

দেশটির সংসদের একজন হুইপের বরাত দিয়ে বিবিসি বুধবার এ খবর জানিয়েছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশটির সংসদে হুইপ এ কথা জানান।

প্রচণ্ড অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে ব্যাপক বিদ্যুৎ, খাদ্য, গ্যাসসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে প্রবল জন বিক্ষোভ চলছে।

জনরোষের কারণে প্রায় সব মন্ত্রী পদত্যাগ করেছেন এবং বেশ কিছু সংসদ সদস্য সরকার পক্ষ ত্যাগ করেছেন।

বিরোধী এমপিদের প্রেসিডেন্ট জাতীয় ঐক্যের সরকারে যোগ দেয়ার আহ্বান জানালেও তারা সেটি প্রত্যাখ্যান করে বলেছেন, প্রেসিডেন্টসহ পুরো সরকারকেই পদত্যাগ করতে হবে।

তবে বুধবার সরকার পক্ষের চিফ হুইপ জনস্টন ফার্নান্দো এমপিদের উদ্দেশ্যে বলেছেন, ‘দায়িত্বশীল সরকার হিসেবে আমরা বলতে চাই যে কোন পরিস্থিতিতেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করবেন না।’

এর আগে অর্থমন্ত্রীর পদত্যাগ ও দলীয় বেশ কিছু এমপির দল ছাড়ার প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে গোতাবায়া রাজাপক্ষে জরুরি আইন তুলে নেন। তবে ওই দিনই তার দলের ৪১ জন এমপি দল ছেড়ে নিজেদের স্বতন্ত্র ঘোষণা করেন।

নিজের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভের জের ধরে তিনি গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করেছিলেন।

ব্যাপক আমদানি নির্ভর দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির খাদ্য, জ্বালানিসহ দরকারি পণ্য কেনার মতো বৈদেশিক মুদ্রা নেই।

দিনে তেরো ঘণ্টার মতো লোডশেডিং, ভয়াবহ মূল্যস্ফীতি ও খাদ্যসহ মৌলিক পণ্যগুলোর ঘাটতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে।

জাতিসংঘ মানবাধিকার সংস্থা শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন