1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যারা মৃত, তাদেরও মরণোত্তর শাস্তি দেওয়া ‍উচিত: আব্দুল মোমেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

যারা মৃত, তাদেরও মরণোত্তর শাস্তি দেওয়া ‍উচিত: আব্দুল মোমেন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পাকিস্তানিরা জাতীয়ভাবে একাত্তরে তাদের সামরিক বাহিনীর গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ আশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশা করব, পাকিস্তানের যত নতুন প্রজন্ম, যারা এর সাথে সম্পৃক্ত ছিল না, তারা এই ব্যাপারে অগ্রসর হয়ে আসবে। তাদের যদি নিজেদের বোধোদয় না হয়, তাহলে কিন্তু আরও অপকর্ম করার সম্ভাবনা আছে। সে কারণে আমার আশাবাদ এই দিনে যে, পাকিস্তানিরা স্বেচ্ছায় আমাদের কাছে জাতীয়ভাবে দুঃখপ্রকাশ করবে।

একাত্তরে নিরীহ বাঙালিদের ওপর হত্যাযজ্ঞের পরও ক্ষমা না চাওয়াকে খুবই দুঃখজনক হিসেবে অভিহিত করে  আব্দুল মোমেন বলেন, আমি প্রায়ই বলি, পাকিস্তানিদের লজ্জা পাওয়া উচিত। এই জন্য যে- এত বড় যে নির্যাতন হয়েছে, গণহত্যা হয়েছে, তৎকালীন সময়ে এই যে পাকিস্তানি মিলিটারি জান্তা, এবং পাকিস্তান সরকারের রিপোর্টও বলেছে, অতিরিক্ত নির্যাতন করা হয়েছে। তারা মানবাধিকার লংঘন করেছে। তারা হিউম্যানিটারিয়ান যত ধরনের আইনকানুন, দেশিবিদেশি, সব লঙ্ঘন করেছে।

মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার পাকিস্তান সরকারের করা উচিৎ বলে মন্তব্য করে তিনি বলেন, যারা মৃত, তাদেরও মরণোত্তর শাস্তি দেওয়া ‍উচিত। এই যে অপরাধ করেছে, সেজন্য ক্ষমা চাওয়া উচিত। কারণ এই অপরাধ অগ্রহণযোগ্য। এত বাজে অপরাধ!

সিমলা চুক্তিতে মানবতাবিরোধী অপরাধে জড়িত ১৯৫ সেনাকর্মকর্তার বিচারের ‘প্রতিশ্রুতির’ স্মরণ করিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ওয়াদা দিয়েছিল সিমলাতে- যারা মানবতাবিরোধী করেছে, সেই ১৯৫ জন, তাদের শাস্তি দেবে। তারা যেন তাদের কথা স্মরণ করে, আমি এটা আশা করব।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন