1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিধান মজুমদার, স্টাফ রিপোর্টার-,

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ” এই স্লোগানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ই অক্টোবর ) সকাল সাড়ে ১০ টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাহারুল ইসলাম আজাহার, জেলা শিক্ষা অফিসার সুবল চন্দ্র দাস, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার তপন কুমার প্রমুখ।

প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন তার বক্তব্যে বলেন, জন্ম মৃত্যুর নিবন্ধন সবার জন্য প্রয়োজন। আমরা প্রতিটি মানুষের নিবন্ধন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমরা জন্মের সাথে সাথেই প্রতিটি শিশুদের নিবন্ধন করাবো এবং এমন একটি প্রোসেসিং এর মাধ্যমে হবে, যেখানে শিশুটির পূর্নাঙ্গ তথ্য থাকবে। আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদের জন্ম কবে, তার ছবি সংযুক্ত থাকবে এবং কবে টিকা পাবে সেটার ব্যবস্থা করবো। এতে করে শিশুটির মা বাবা জানতে পারবে তার শিশুটির কখন টিকার প্রয়োজন।

 

লাইভনিউজ / মেহেদী

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন