1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তালেবানের ওপর ‘জঙ্গি’ হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

তালেবানের ওপর ‘জঙ্গি’ হামলা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবানদের গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ধারাবাহিক তিনটি বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

তালেবানদের গাড়ি জালালাবাদের পিডি-৬ এলাকায় রাস্তার পাশে পুতে রাখা মাইনে আঘাত করলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার জালালাবাদের এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ক্রমবর্ধমানভাবে তালেবানদের ওপর সহিংস হয়ে উঠা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা এই হামলা চালিয়ে থাকতে পারে।

আইএস এর আফগান শাখার সদর দপ্তর পূর্ব আফগানিস্তানেই অবস্থিত এবং এটি আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের শত্রু।

নিহত ও আহতদের মধ্যে তালেবান কর্মকর্তারা ছিলেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ওদিকে রাজধানী কাবুলের পিডি৩ এলাকায়ও শনিবার একটি বিস্ফোরণে দুজন আহত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন