1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ট্রাক ও পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরে ট্রাক ও পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ট্রাক ও পরিবহন মুখোমুখি সংঘর্ষে পিকাপের ড্রাইভার সবুজ সরকার(৬০) নামে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও অনেকে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামের লোহারডাঙ্গা এলাকার ঢাকা বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ বরিশাল জেলার হিলা থানার পওনিডাঙ্গা গ্রামের মৃত হামদু সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে যাত্রীবাহী হানিফ পরিবহন ও ঢাকাগামী ট্রাকের চাকা বাস্ট হয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং স্থানীয় ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে পিকাপের ড্রাইভারকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। এসময় হানিফ পরিবহনে একাধিক যাত্রী আহত হয়েছে তার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও একজন গুরুত্ব আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদারীপুর সদর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আহাদুজ্জামান জানান, আমরা সড়ক দুর্ঘটনায় কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে চলে আসি ঘটনাস্থল থেকে যারা আটকা পড়ে ছিল তাদের উদ্ধার করি এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মারুফ রহমান জানান, আমি ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করি, আমাদের সাথে ফায়ার সার্ভিস ও কাজ করে এবং ঢাকা বরিশাল মহাসড়কটিকে গাড়ি চলাচলে স্বাভাবিক করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান জানান, ট্রাকের চাকা বাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়েছে আর পরিবহনের চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়ী চলাচল স্বাভাবিক করা হয়েছে।

LN24BD /Hafiz

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন