1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফাইজারের টিকা পাবে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

ফাইজারের টিকা পাবে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে। আমরা খুব দ্রুতই এই টিকা প্রদান কার্যক্রম শুরু করে দেব। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্পকারখানা সচল রয়েছে বলে অর্থনৈতিক চাকা সচল আছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল। তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন সেই লাল তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। করোনা নিয়ন্ত্রণে নাই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়েছেন এবং থাইল্যান্ডের সরকারপ্রধানের অবস্থা সূচনীয়।

এ সময় পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন