1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মোট শনাক্ত ২১ কোটির কাছাকাছি

অনলাইন ডেস্ক।।

ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার দেড় বছরের বেশি সময় পার হলেও করোনার দাপট খুব একটা কমেনি। এখনো বিশ্বের অনেক দেশে বহাল আছে লকডাউন বা চলাচলে আনা হয়েছে বিধিনিষেধ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যার পৌঁছে গেছে ৪৪ লাখের কাছাকাছি।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বুধবার বেলা পৌনে ১১টার দিকে জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৯৮১ জন মানুষ। মারা গেছে ৪৩ লাখ ৯৪ হাজার ৯৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৬৭৯ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। মারা গেছে ৬ লাখ ৪০ হাজার ৯৩ জন।

৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ১০১ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৩২ হাজার ৫৫২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ২০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬৬ লাখ ৪২ হাজার ৫৫৯ জন ও মারা গেছে ১ লাখ ৭২ হাজার ১১০ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মোট ৬৫ লাখ ৪ হাজার ৯৭৮ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ১২ হাজার ৮৬৪ জন।

এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে জানানো হয়, দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৯৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মারা গেছে ২৪ হাজার ৫৪৭ জন। মোট শনাক্ত ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন