1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেখা হচ্ছে মেসি-রোনালদোর? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেখা হচ্ছে মেসি-রোনালদোর?

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আসছে ৮ আগস্ট হুয়ান গ্যাম্পার ট্রফিতে জুভেন্তাসকে আতিথ্য দেবে বার্সেলোনা। অর্থাৎ ক্রিস্তিয়ানো রোনালদো তার সতীর্থদের নিয়ে ক্যাম্প ন্যূতে যাচ্ছেন। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তাদের সাক্ষাৎ বা মাঠের লড়াই হচ্ছে তো? প্রশ্ন এখন সেটিই।

আধুনিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। দুজনের মধ্যে কে সেরা এ নিয়ে বিতর্ক চলে সর্বদা। মাঠে যখন মুখোমুখি লড়ায়ে নামেন তারা, তখন অনেক হিসেবে মিলাতে চান ভক্তরা।

রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন, তখন প্রতি মৌসুমে অন্তত দুবার মুখোমুখি লড়াইয়ের সুযোগ ছিল তাদের। তবে রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে পাড়ি দেওয়ার পর মেসির সঙ্গে তার মুখোমুখি লড়াইয়ের সুযোগ কমে যায়।

গ্যাম্পার ট্রফি ফের তাদের মুখোমুখি লড়াইয়ের মঞ্চ তৈরি করে দিলেও বিপত্তি অন্য জায়গায়। বার্সার সঙ্গে যে মেসির চুক্তি শেষ হয়ে গেছে। আর দুই পক্ষ এখনো নতুন চুক্তিতে যায়নি। এখন গ্যাম্পার ট্রফির আগে মেসি ও বার্সার নতুন চুক্তি হতে হবে। না হলে রোনালদোর সঙ্গে এ দফায় লড়াই হচ্ছে না আর্জেন্টাইন তারকার।

বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির বিষয়ে বরাবরই বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক এগোচ্ছে’। তবে দুই পক্ষ থেকেই চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বার্সা ভক্তদের অপেক্ষায় থাকতে হচ্ছে উদ্বেগ নিয়ে।

মেসি এবং রোনালদো এ পর্যন্ত ৩৫বার একে অপরের ‍মুখোমুখি হয়েছেন। যেখানে ১৬বার জয় নিয়ে ফিরেছেন মেসি, ১০ বার রোনালদো। অন্য ম্যাচগুলো ড্র হয়।

ব্যালন ডি’অরের লড়াইয়েও মেসি এগিয়ে। রোনালদোর দখলে ৫টি ব্যালন ডি’অর, মেসির দখলে ৬টি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন