1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীন থেকে আসলো আরও ২০ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চীন থেকে আসলো আরও ২০ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

পৃথক দুটি চালানে চীন থেকে কেনা সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা দেশে পৌঁছেছে।

প্রথমে শনিবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ আসে।

পরে রাত ৩টায় আরেকটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বলেন, দুটি ফ্লাইটে ২০ লাখ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা আসলো।

চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে চুক্তি করেছে বাংলাদেশ।

এর আগে গত ৩ জুলাই রাতে সিনোফার্মের টিকার ১০ লাখ এবং পরদিন সকালে আরও ১০ লাখ ডোজ আসে।

চুক্তি হওয়ার আগেও দুদফায় উপহার হিসেবে চীন থেকে একই টিকার ১১ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ।

উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ এবং কেনা টিকার ২০ লাখ ডোজ হাতে আসায় দেশে ফের গণটিকাদান শুরু হয়। জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন