1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অবশেষে পৃথিবীর নিকটতম ‘কৃষ্ণগহ্বর’র দেখা মিলল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অবশেষে পৃথিবীর নিকটতম ‘কৃষ্ণগহ্বর’র দেখা মিলল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ গ্রহের কাছাকাছি কৃষ্ণগহ্বরের খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে এক হাজার আলোকবর্ষ (৫.৮৮ লক্ষ কোটি মাইল) দূরে, ‘টেলিস্কোপিয়াম’ নক্ষত্রপুঞ্জে তার দেখা মিলল।

আপাতদৃষ্টিতে অনেক দূরের বাসিন্দা মনে হলেও, মহাবিশ্ব হিসেবে ভাবলে এটি একেবারে পাশের বাড়ির সদস্য।

এক জোড়া নক্ষত্রের অবস্থান থেকে কৃষ্ণগহ্বরটিকে চিহ্নিত করা গিয়েছে। একটি নক্ষত্র কৃষ্ণগহ্বরটিকে বেষ্টন করে ঘুরছে। অন্য নক্ষত্রটি প্রথমটির কক্ষপথকে ঘিরে বাইরে থেকে পরিক্রমা করছে। কৃষ্ণগহ্বরকে এভাবে চিহ্নিত করা গেল এই প্রথম।

ওই নক্ষত্র জোড়ার নাম রাখা হয়েছে ‘এইচআর৬৮১৯’। এই আবিষ্কারের পিছনে রয়েছে ‘ইউরোপিয়ান সাদার্ন অবজ়ারভেটরি অর্গানাইজেশন’।

সংস্থার সঙ্গে যুক্ত মহাকাশ বিশেষজ্ঞ ডিয়েট্রিক বাডে বলেন, আপনারা হয়তো বলে থাকেন কৃষ্ণগহ্বর। সে অর্থে এটি সত্যিই কালো, অন্ধকার। এই প্রথম এভাবে কোনও কৃষ্ণগহ্বর খুঁজে পাওয়া গেল। এটি পৃথিবীর সব চেয়ে কাছাকাছি কৃষ্ণগহ্বরও বটে।

ডিয়েট্রিক জানান, কোনও টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই আকাশে দেখা যায় কৃষ্ণগহ্বরটিকে ঘিরে থাকা নক্ষত্রজোড়া ‘এইচআর৬৮১৯’কে। তবে এই মুহূর্তে তা সম্ভব নয়। কারণ এখন সূর্যের ঠিক পিছনে এদের অবস্থান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন