1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনা চিকিৎসায় ২০ মে শুরু হতে পারে ‌‌‌‘রেমডেসিভির’ ব্যবহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দেশে করোনা চিকিৎসায় ২০ মে শুরু হতে পারে ‌‌‌‘রেমডেসিভির’ ব্যবহার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনাভাইরাস চিকিৎসায় বেশ কার্যকর অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডেসিভির’। তাই এরই মধ্যে ওষুধটির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় হাঁটছে বাংলাদেশও। ইতোমধ্যে দেশের ছয় ওষুধ কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের অনুমোদন দিয়েছে।আগামী ২০ মে’র মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ওষুধ রেমডেসিভির ব্যবহার শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মাহাবুবুর রহমান।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

করোনা প্রতিরোধে রেমডিসিভির প্রয়োগে ভালো ফল পাওয়ার কথা জানাচ্ছে বিভিন্ন দেশ। বাংলাদেশ এরই মধ্যে আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এই ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে রেমডিসিভির পাওয়ার আশা ওষুধ প্রশাসন অধিদপ্তরের।

মেজর জেনারেল মাহাবুবুর রহমান বলেন, রেমডেসিভির আসলে ইবোলা রোগের জন্য হয়েছিল। এটা পুরনো মেডিসিন। আমরা ধারণা করেছি এটা কাজে আসতে পারে।

ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে এমন দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে বলেও জানায় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

অনুমোদন পাওয়া ছয় কোম্পানি হলো বেক্সিমকো, বিকন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।

রেমডেসিভির বেশ কয়েকটি দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে থেকে করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে ব্যবহার হচ্ছে। বলা হচ্ছে, ওষুধটি করোনাভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়।

এ ছাড়া নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, করোনাভাইরাস আক্রান্ত এবং মারাত্মক লক্ষণযুক্ত ৫৩ জন রোগীর ক্ষেত্রে রেমডেসিভির শতকরা ৭০ ভাগ কার্যকর। কিন্তু এক চতুর্থাংশের কিডনি ও লিভারের জটিলতাসহ বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আমেরিকান কোম্পানির ওষুধ রেমডেসিভির মূলত সংক্রমক রোগ প্রতিরোধী। এটি ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন