1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা মারা গেছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা মারা গেছেন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ফজল-এ-খোদার ছেলে সজীব ওনাসিস রবিবার সকাল সাড়ে ৯টায় দেশ রূপান্তরকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজল-এ-খোদা। গত মঙ্গলবার করোনা পজিটিভ আসার পর বাসায় থেকে দু’দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং বড় ছেলেও করোনা আক্রান্ত।

ফজল-এ-খোদার মেজো ছেলে সজীব দেশ রূপান্তরকে বলেন, ‘কিছুদিন আগে আমার বড় ভাই করোনা আক্রান্ত হন। পরে আমার বাবা-মাও আক্রান্ত হন। মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার খবর আসার পর বাবা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি জানান, রবিবার সকাল ১১টার দিকে রায়েরবাজার কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে। এর আগে কবরস্থান মসজিদেই জানাজা অনুষ্ঠিত হবে।

বহু কালজয়ী গানের গীতিকার ফজল-এ-খোদা। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’।

১৯৬৩ সালে তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। পরের বছর ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন।

ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোকসংগীত এবং ইসলামী গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু-কিশোরদের সংগঠন শাপলা-শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক।

ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন