1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কিরণের সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে ফাতিমা সানার সঙ্গে আমিরের প্রেম! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কিরণের সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে ফাতিমা সানার সঙ্গে আমিরের প্রেম!

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বলিউড সুপারস্টার আমির খান ও প্রযোজক কিরণ রাও দম্পতির বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই ডানা মেলল গুঞ্জন। শোনা যাচ্ছে ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের কারণেই ভেঙেছে তাদের সংসার। এ বিষয়ে নাকি কিরণের সঙ্গে বহুবার আলোচনা করার পরও সুরাহা হয়নি। সে কারণে বিচ্ছেদের পথই বেছে নিয়েছেন তারা।

ফাতিমা সানা শেখের ক্যারিয়ার শুরু হয় আমির খানের হাত ধরেই। বিখ্যাত ‘দঙ্গল’ সিনেমায় আমিরের মেয়ের ভূমিকায় ছিলেন তিনি। একসঙ্গে কাজ করতে গিয়ে ফাতিমার প্রতি মুগ্ধতা বাড়ে আমিরের। সেই সুবাদে আমির তার পরবর্তী সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’-এ ফাতিমাকে সুযোগ করে দেন।

ওই সময়েই আমির ও ফাতিমার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছিল। অবশ্য তারা বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে বিভিন্ন পার্টিতে আমিরের সঙ্গে ফাতিমাকে দেখা গিয়েছে। একে-অপরের প্রতি মুগ্ধতাও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বহু পরিচালক ও প্রযোজককে নাকি আমির ফোন করেও বলেছিলেন ফাতিমাকে সিনেমায় নেওয়ার জন্য।

আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ফাতিমা বলেছিলেন, আমিরকে আমার ভালো লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। বরং তাকে আমি অভিভাবক মনে করি।

এদিকে আমির-কিরণের বিচ্ছেদের ঘোষণা আসার পর বলিউডে অনেকেই বলাবলি করছেন, আমির তার প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন কিরণ রাওয়ের প্রেমে পড়ে। কিরণকে ভালো লাগায় তিনি ১৬ বছরের সংসার ভাঙতেও দ্বিধা করেননি। এবার কি তাহলে ফাতিমা সানার প্রতি দুর্বলতার কারণেই কিরণের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেন আমির? এ প্রশ্নের উত্তর সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।

উল্লেখ্য, ৩ জুলাই, শনিবার সকালে একটি বিবৃতির মাধ্যমে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন