1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেসিডেন্টের বিমানে গুলিবর্ষণকারীর তথ্য দিলে ৩ বিলিয়ন পেসো পুরস্কার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রেসিডেন্টের বিমানে গুলিবর্ষণকারীর তথ্য দিলে ৩ বিলিয়ন পেসো পুরস্কার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

প্রেসিডেন্টের বিমানে হামলাকারীর তথ্য দিতে পারলে নিজেদের মুদ্রায় ৩ বিলিয়ন পেসো (৭৯৬,০০০ মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কলম্বিয়া।

শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান দুকুকে বহনকারী বিমানে গুলিবর্ষণ করে দুষ্কৃতকারীরা। ওই সময় তিনি ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি কুকুতা এয়ারপোর্টে ছিলেন।

এই হামলার বেশ কিছু ছবি প্রকাশিত হয় গণমাধ্যমে। যেখানে দেখা যায়, প্রেসিডেন্টকে বহনকারী বিমানটির পাখা ও লেজে বুলেটের আঘাতে গর্তের সৃষ্টি হয়েছে। তবে এই গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রেসিডেন্ট দুকুর ওপর হামলায় নিন্দা জানায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে একই বিমানে ছিলেন কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডিয়েগো মোলানো। শনিবার তিনি ঘোষণা দেন, অপরাধীকে ধরার জন্য কোনো তথ্য দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে।

এদিকে দেশটির জাতীয় পুলিশ ঘোষণা দেয়, কুকুতার আশপাশে তারা দুটি রাইফেল পেয়েছে। তার মধ্যে একটি একে-৪৭ ও আরেকটি ৭.৬২ ক্যালিভার রাইফেল। এই দুই অস্ত্র দিয়ে প্রেসিডেন্টের বিমানে হামলা চালানো হয় জানায় তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন