1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লন্ডনে লকডাউনবিরোধী ব্যাপক বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

লন্ডনে লকডাউনবিরোধী ব্যাপক বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

লকডাউনের বিরুদ্ধে মধ্য লন্ডনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় তারা প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট ভবনে টেনিস বল নিক্ষেপ করে।

শনিবার মধ্য লন্ডনের এই বিক্ষোভে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ব্যানার বহন করতেও দেখা যায়।

যুক্তরাজ্যে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল। তবে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে। তারা পতাকা বহন করে এবং শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।

বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘এই বিক্ষোভে আমার অংশ নেওয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হরণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে। বিধিনিষেধ এ সব অধিকার হরণ করছে। আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষুব্ধ; এ জন্য সবাই এখানে এসেছে।’

একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী ম্যাক হ্যানকককে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। শুক্রবার সরকারি অফিসের ভেতরে একজন সহযোগীকে চুমুর সিসিটিভি ফুটেজ প্রকাশের পর পদত্যাগ করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন