1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিটকয়েনকে বৈধতা দিল এল সালভাদর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিটকয়েনকে বৈধতা দিল এল সালভাদর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য বিটকয়েনকে পৃথিবীর প্রথম দেশ হিসেবে বৈধতা দিয়েছে মধ্য-আমেরিকার দেশ এল সালভাদর।

মঙ্গলবার শেষ বিকেলে দেশটির জাতীয় পরিষদে অধিকাংশ আইনপ্রণেতা প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

এর আগে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে ‘বিটকয়েন ২০২১’ সম্মেলনে জানান, ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিটকয়েনের মাধ্যমে নিজ দেশের আধুনিক আর্থিক অবকাঠামো তৈরি করতে চান তিনি। বৈধ মুদ্রা হিসেবে একে প্রচলনের জন্য কংগ্রেসে তিনিই বিল উত্থাপন করেন।

পাস হওয়ার পর টুইটে বলেন, ‘বিটকয়েন একটু আগে বৈধতা পেল।’

তিনি জানান, বিটকয়েনের ব্যবহার সাধারণ মানুষের জন্য ঝুঁকির কারণ হবে না। কারণ এটি ‘ঐচ্ছিক’ থাকবে। আগামী ৯০ দিনের মধ্যে বৈধ টেন্ডার হিসেবে এর ব্যবহার শুরু হবে।

দেশটির শতকরা ৭০ ভাগ মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিটকয়েনকে বৈধতা দিয়ে তাদেরকে অর্থনীতিতে যুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট বুকেলে।

এল সালভাদরের অর্থনীতি মূলত প্রবাসীদের পাঠানো অর্থের উপরে নির্ভর করে। দেশের অভ্যন্তরীণ প্রবৃদ্ধি বা জিডিপির ২০ শতাংশই এই খাত থেকে আসে।

এল সালভাদরের বিশ লাখেরও বেশি নাগরিক বিভিন্ন দেশে কাজ করে। প্রতি বছর নিজ দেশে প্রায় চারশো কোটি ডলার অর্থ পাঠায় এই প্রবাসীরা।

বিটকয়েন একধরনের ভার্চুয়াল সম্পদ, সত্যিকারের অর্থনীতির সঙ্গে যার সরাসরি কোনো সম্পর্ক নেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন