1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পোকার দখলে বাইডেনের প্রেস প্লেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পোকার দখলে বাইডেনের প্রেস প্লেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম বিদেশ সফরে সাংবাদিকদের জন্য ভাড়া করা বিমান একপাল পোকার দখলে চলে যাওয়ায় ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরে অবশ্য অন্য একটি বিমানে করে নিয়ে যাওয়া হয় তাদের।

নিউ ইয়র্ক টাইমস জানায়, রানওয়েতে ওই উড়োজাহাজের ইঞ্জিন দখল করে নিয়েছিল উচ্চিংড়ে বা ঘুরঘুরে পোকা। ফলে ওই বিমান আর ওড়ানো যায়নি।

পাঁচ ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর আরেকজন পাইলট এবং আরেকটি উড়োজাহাজ এসে উদ্ধার করলেন সেই সাংবাদিকদের। বুধবার প্রথম প্রহরে রাত ২টা ১৫ মিনিটে তারা রওনা হন ইউরোপের পথে, যাদের যাত্রার নির্ধারিত সময় ছিল মঙ্গলবার রাত ৯টা।

খবরে বলা হয়, উড়োজাহাজ পোকার দখলে চলে যাওয়ার খবর হোয়াইট হাউসকে জানানো হলে ডলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন একটি উড়োজাহাজ পাঠানো হয়।

হোয়াইট হাউসের কর্মকর্তারা হোটেলে জড়ো হওয়া সাংবাদিকদের আশ্বস্ত করেন, পোকার মেঘ পেরিয়ে নিরাপদেই তারা গন্তব্যে পৌঁছবেন।

গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এ পোকার উপদ্রব বেড়ে গেছে। কোটি কোটি উড়ন্ত পোকার কারণে আবহাওয়ার রেডারেও আকাশে ধরা পড়ছে ‘পোকার মেঘ’।

ন্যাশনাল পার্ক সার্ভিসের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রতি ১৭ বছর পরপর ওয়াশিংটনে উচ্চিংড়ের সংখ্যা বিপজ্জনক হারে বেড়ে যেতে দেখা যায়।

টিভি সাংবাদিকদের ঘাড়ে, গাড়ির উইন্ডশিল্ডে কিংবা রাস্তায় বের হওয়া মানুষের চুলের মধ্যেও ঝুলে থাকতে দেখা যায় এই পোকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন