1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমিরকে ফেরানোর তোড়জোড় শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আমিরকে ফেরানোর তোড়জোড় শুরু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মোহাম্মদ আমির।
পাকিস্তান ক্রিকেটে বর্তমানে বিতর্কের প্রধান চরিত্রের নাম মোহাম্মদ আমির। বাঁ-হাতি ফাস্ট বোলার বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন। অনেকটা স্বভাবজাত ভঙ্গিমায়ই ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানান তিনি।

প্রধান কোচ মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে মতবিরোধের জেরেই তার এই সিদ্ধান্ত বলে জানান আমির। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে গেলেও জাতীয় দলের ক্ষেত্রে নিজের মনবদলের এখনো কোনো ইঙ্গিতই দেননি তিনি।

তবে কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট অধিনায়ক বাবর আজম, জাতীয় দলে ফেরার বিষয়ে আমিরের সঙ্গে কথা বলবেন বলে জানান। এবার সেই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

ইতিমধ্যেই আমিরের সঙ্গে এক পর্ব আলাপ আলোচনা সেরে ফেলেছে বলেই জানান পিসিবি সিইও ওয়াসিম খান। যে সকল সমস্যার ফলে আমির অবসর গ্রহণ করেন, তা নিয়ে কথাবার্তা বলা হয়।

আমির সঠিক কবে ফিরতে পারেন সেই বিষয়ে কিছু না জানালেও শীঘ্রই তাকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে জানানো হয়।

ওয়াসিম খান এক ইউটিউব চ্যানেলে আলাপ আলোচনার সময় জানান, ‘আমির এখনো আমাদের দলের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আমরা ওর এবং কোচেদের (মিসবাহ এবং ওয়াকার) মধ্যে সমস্যার সমাধান করারই চেষ্টা করব। তবে আমি ওকে এটাও জানাই যে, দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে ও যে পথ বেছে নিয়েছে, তা একদমই সঠিক নয়।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন