1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হোয়াটসঅ্যাপের বহুল প্রতীক্ষিত ৩ ফিচার ‘দ্রুত আসছে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

হোয়াটসঅ্যাপের বহুল প্রতীক্ষিত ৩ ফিচার ‘দ্রুত আসছে’

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহার, ভিউ অপশন, মেসেজ অদৃশ্য করার মোড-এই তিনটি ফিচার খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আসছে বলে জানিয়েছে ওয়াবেটাইনফো। হোয়াটসঅ্যাপ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আগামী দুই মাসের ভেতর ফিচারগুলো আসতে পারে।

ওয়াবেটাইনফো পাঁচ বছরের বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য নিয়ে খবর প্রকাশ করছে। সাইটটির একজন প্রতিবেদক, সম্প্রতি হোয়াটসঅ্যাপ সিইওর সঙ্গে একটি গ্রুপ চ্যাটে কথা বলছিলেন। সেখানে হঠাৎ মার্ক জাকারবার্গ প্রবেশ করেন।

জাকারবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে প্রাইভেট মেসেজ অপশন আসার পর জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে মেসেজ অদৃশ্যের অপশনটি আসার পর ব্যবহারকারীরা বেশি খুশি। এখন এই ধরনের আলাদা একটি মোড আনার চেষ্টা চলছে। সেটি আসলে গোপন খুদেবার্তা আলাদা চ্যাট থ্রেডে সাময়িক সময়ের জন্য দেখা যাবে।

তিনি আরও জানান, ভিউ নামের আরেকটি অপশন দ্রুত আসবে। এর মাধ্যমে শুধুমাত্র প্রাপকই আপনার ছবি এবং ভিডিও দেখতে পাবেন।

একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে ডেভেলপাররা। জাকারবার্গ জানিয়েছেন, প্রযুক্তিগত দিক থেকে এটি খুব জটিল একটি ফিচার। মাস দুয়েকের ভেতর এটি পাওয়া যেতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন