1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫.৩ শতাংশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫.৩ শতাংশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। মুদ্রাস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থানকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব জানান।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনা করে অর্থমন্ত্রণালয় প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে, চলতি অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির হার সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশ করা হয়েছে। প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ।

এর আগে, ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ এবং মহামারির কারণে ২০১৯-২০২০ সালে তা কমে ৫ দশমিক ২ শতাংশে এসেছিল।

এ ছাড়া, আগামী অর্থবছরের জন্য সরকার মুদ্রাস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে আশা করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন