1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দরিদ্র্যদের জন্য স্বাস্থ্য বীমার আওতা বাড়বে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

দরিদ্র্যদের জন্য স্বাস্থ্য বীমার আওতা বাড়বে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্য বীমার আওতা বাড়াবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থানকালে অর্থমন্ত্রী এ কথা জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্য বীমার আওতা বাড়াবে।

দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবায় অর্থায়নের জন্য হাতে নেওয়া স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ আওতা বাড়ানো হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৮১ হাজার ৬১৯টি পরিবারের মোট ২০ হাজার ৯৩১ সদস্য সেবা পেয়েছেন। ধীরে ধীরে সারা দেশেই এ সেবা ছড়িয়ে দেওয়া হবে।

২০১৮ সালে প্রকাশিত আইসিডিডিআরবির এক গবেষণা অনুসারে, এ স্কিমের অধীনে প্রতিটি নিবন্ধিত পরিবারকে স্বাস্থ্যসেবা বাবদ প্রতি বছর ৫০ হাজার টাকা (৬২০ মার্কিন ডলার) করে দেওয়া হচ্ছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করে স্বাস্থ্য বীমার আওতা বাড়ানো হয়েছে। এই নীতিটির নাম ‘স্বাস্থ্যখাতে অর্থায়নের কৌশল: ২০১২-২০৩২’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন