1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাস্তা বাবদ নেয়া সরকারি অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নাস্তা বাবদ নেয়া সরকারি অর্থ ফেরত দেবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সরকারি কোষাগার থেকে নাস্তা বাবদ নেয়া সেই অর্থ ফেরতের প্রস্তুতি দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন।

৩৫ বছর বয়সী এই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আর কখনোই এমন খরচের জন্য সরকারি অর্থ ব্যয় করবেন না।

ফিনল্যান্ডের স্থানীয় গণমাধ্যমে ২৯ মে একটি খবরে বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে পরিবারের ব্রেকফাস্টের জন্য প্রতি মাসে ৩০০ ইউরো নিচ্ছেন ম্যারিন।

খবরটি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর ম্যারিন কর্মকর্তাদের তদন্তের জন্য আহ্বান জানান। এই ধরনের খরচ প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রাপ্য কি না, সেটি ভালোভাবে খতিয়ে দেখতে বলেন তিনি।

তার আগেই অবশ্য পুলিশ তদন্তের ঘোষণা দেয়।

ফিনল্যান্ডবাসীর গড় আয় ৪৫ হাজার ডলার মানে প্রায় ৪০ হাজার ইউরো, মাসে ৩৪০০ ইউরোর মতো জনপ্রতি।

সেই দেশে নাস্তায় এই পরিমাণ অর্থকে (৩০০ ইউরো) ব্যয়বহুল মনে করছেন অনেকে।

ম্যারিনের আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা পারিবারিক কাজে কেউ এত অর্থ খরচ করেননি।

ফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী একটি বাড়ি পাবেন। সেই বাড়ির ভাড়া এবং সংস্কার কাজের পাশাপাশি আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ফার্নিচারের খরচ দেয়া হবে।

এই নিয়মে খাবারের বিষয়ে কিছু বলা নেই।

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের জন্যও একই সুযোগ-সুবিধা প্রযোজ্য।

প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, নিত্য-প্রয়োজনীয় জিনিসের জন্য তিনি সরকারি অর্থ ব্যয় করেন না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন