1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোবিন্দগঞ্জে খেলার মাঠে হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

গোবিন্দগঞ্জে খেলার মাঠে হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ টাউন ক্লাব মাঠে গরু-ছাগলের হাট বসার প্রতিবাদ-প্রতিকার চেয়ে মানবন্ধন করেছে স্থানীয় বর্তমান ও সাবেক খেলোয়াররা।

গতকাল  গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এতে বক্তব্য রাখেন, এম এ মতিন মোল্লা, মাহফুজার রহমান পলাশ, আল তালজির ডলার প্রমুখ।

তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ টাউন ক্লাব মাঠটি একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ। এ মাঠে বিগত ১৯৩২ সালে কলকাতার মোহনবাগান ক্লাবের সঙ্গে অত্র ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্থানীয় খেলোয়াররা ২০২৩ সালে অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই মাঠে খেলাধূলায় অংশগ্রহনকারী খেলোয়াড়দের মধ্যে আজ অনেকে এসপি, কর্ণেল, মেজর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে জেলার মধ্যে একমাত্র মহিমাগঞ্জ ইউনিয়ন থেকে ৪ জন খেলোয়াড় ঢাকা ক্রিকেট লীগে ও ৩ জন খেলোয়াড় গাইবান্ধা জেলা একাদশের হয়ে খেলছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, প্রায় এক যুগ হলো একটি স্বার্থন্বেষী মহল মাঠটিতে সপ্তাহে দুই দিন গরু ছাগলের হাট ও সপ্তাহের বাকি পাঁচদিন বাঁশ হাট বসিয়ে আসছে।

এলাকার কিশোর ও যুবকরা মাঠে খেলতে গেলে হাট দখলদাররা খেলোয়ারদের বাঁধা দেয়।

হাটে মালবাহী ট্রাক মাঠে প্রবেশ করার কারণে মাঠের অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। রাতে মাঠটি বিভিন্ন অপকর্ম এবং মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়েছে।

তারা আরো বলেন, এলাকার কিশোর ও যুবকরা খেলার সুযোগ হারিয়ে মোবাইল গেমস্ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়াচ্ছে।

তাই এলাকার কিশোর যুবকদের সার্বিক কল্যাণে হাট অন্যত্র স্থানান্তর করে মাঠটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন