1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডের পূর্বপাশে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির (ইঞ্জিনিয়ার রেকর্ড) এর বাসায় এ বিস্ফোরণ ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ৬ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি চারজনকে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি টিম উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায় যে তাদের বিদ্যুতের লাইনে কোনো সমস্যা ছিল না।

অগ্নিদগ্ধরা হলেন- মো. হাকিম (৩২), তার স্ত্রী মোছা. আদুরী (২৬), মো. আউয়াল (৩৫), আফরোজা (৩০), তার স্ত্রী মোছা. রেনু (২৭) এবং মেয়ে আফিয়া (৮)। এদের মধ্যে শিশু ছাড়া বাকি পাঁচজন গার্মেন্টসে চাকরি করেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  তবে টিনশেড ওই বাড়িটিতে তিনটি পরিবারই বাস করত।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টার সময় ডেন্ডাবর কবরস্থান রোড হুমায়ূন কবির এর বাড়ি সেমিপাকা বাড়িতে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এতে তিন কক্ষের মোট ৬ জন দগ্ধ হয়ে আহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সহকারী পরিচালক মো. আব্দুল আলিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায় এবং দেয়ালে ফাটল দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টয়লেটের বায়োগ্যাস হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন