1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বরফ গলায় কমে গেছে আইসল্যান্ডের আয়তন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বরফ গলায় কমে গেছে আইসল্যান্ডের আয়তন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে

সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৭৫০ বর্গকিলোমিটার হিমবাহ হারিয়েছে আইসল্যান্ড। শতাংশের নিরিখে যা স্থলভাগের প্রায় ৭%।

উষ্ণায়নের জেরে গত ২০ বছরে হিমবাহের দেশ আইসল্যান্ডের এই পরিণতি বলে দাবি বিশেষজ্ঞদের।

আইসল্যান্ডে গোটা স্থলভাগের ১০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে হিমবাহ। ফলে হিমবাহ ক্ষয়ের জেরে ২০১৯ সালে দেশের আয়তন কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ বর্গকিমি। এমনটাই দাবি আইসল্যান্ডিক সায়েন্টিফিক জার্নাল ‘জোকাল’-এ প্রকাশিত গবেষণাপত্রের।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৮৯০ সাল থেকেই উল্লেখযোগ্য হারে হিমবাহ অঞ্চলের হ্রাস নজরে আসে। তবে ২০০০ সাল থেকে এই হার দ্রুত বেড়েছে।

হিমবাহ বিশেষজ্ঞদের একাংশের মতে, যা পরিস্থিতি তাতে ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

এপ্রিলে ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়, বিশ্বের কমপক্ষে ২ লাখ ২০ হাজার হিমবাহের প্রায় সব কটিই খুব দ্রুত হারে গলছে। যার জেরে বিশ্ব জুড়েই বাড়ছে সমুদ্রের জলস্তর।

২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে করা পর্যবেক্ষণে দেখা গিয়েছে, এই সময়ে হিমবাহ ক্ষয়ের মাত্রা দ্রুত বেড়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন