1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্পেনে ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

স্পেনে ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্পেনের একটি বার থেকে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ওই নারীর দাবি, মালিক তাকে ধর্ষণের চেষ্টা চালানোর সময় ছুরি দিয়ে তিনি হামলা চালান।

ওই নারীর পরিচয় খুঁজতে গিয়ে দেখা গেছে, তিনি বাংলাদেশি প্রবাসী। বার্সেলোনার কাছে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।

স্পেনের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, নারীর বয়স ৩০ বছরের মতো। তিনি নিজেই থানায় গিয়ে ধরা দেন। ততক্ষণে বারের মালিক হাসপাতালে যান অপারেশনের জন্য।

স্প্যানিশ দৈনিক এআরএ জানিয়েছে, অভিযুক্ত পুরুষের অপারেশন সফল হয়েছে কি না, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

স্পেনের অন্য একটি গণমাধ্যমে ওই পুরুষকেও বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় করানো হয়েছে। পুলিশ বলছে, তিনি পাকিস্তানি নাগরিকও হয়ে থাকতে পারেন।

দেশটির এক সাংবাদিক এই প্রতিবেদককে একটি ভিডিও পাঠিয়েছেন। সেখানে ওই নারীর চেহারা বোঝা যাওয়ায় ভিডিওটি প্রকাশ করা হল না।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী দাবি করছেন যৌনহামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তিনি এই কাজ করেছেন।

ওই সাংবাদিক জানিয়েছেন, থানায় ভুক্তভোগী নারী বলেছেন তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বারের মালিক। মঙ্গলবার আবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে যান তিনি।

মোসোস ডি এস্কুড্রা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই নারীকে বুধবার সকালের দিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি নিজের মালিক সম্পর্কে যে দাবি করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি এখন হাসপাতালে। কথা বলার মতো যথেষ্ট সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশের ওয়েবসাইটে দেয়া তথ্য থেকে জানা গেছে, বেলভিটজ নামের একটি পাবলিক হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন