1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইরানি মানবাধিকারকর্মীকে এবার ৮০ বেত্রাঘাত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ইরানি মানবাধিকারকর্মীকে এবার ৮০ বেত্রাঘাত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইরানের মানবাধিকারকর্মী এবং সাংবাদিক নারগেস মোহাম্মাদীকে আবার শাস্তি দিয়েছে ইরান সরকার। অক্টোবরে জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার তাকে ৮০টি বেত্রাঘাতের পাশাপাশি ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, ৪৯ বছর বয়সী নারগেস মৃত্যুদণ্ডের বিরোধিতা করে প্রচারণা চালিয়েছেন। একই সঙ্গে ইরানে মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতেন। ২০১৫ সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়।

ইরান সরকারের দাবি, দেশের বিরুদ্ধে বহির্বিশ্বে তিনি প্রোপাগান্ডা চালাচ্ছেন, দেশ বিরোধী কাজ করছেন।

আগে তার ১০ বছরের জেল হেফাজতের শাস্তি হয়েছিল। তবে আট বছরের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়।

নারগেসের শাস্তি ঘোষণা হওয়ার পরেই তার বিরুদ্ধে সরব হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। অবিলম্বে নারগেসের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও একই দাবি করেছে।

ইরান সরকারের কাছে তাদের দাবি, নারগেসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনর্বিবেচনা করা হোক।

এবারও দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

নারগেস শুধু মানবাধিকারকর্মী নন। তিনি ইঞ্জিনিয়ার, পদার্থবিজ্ঞানের গবেষক। তার দুই সন্তান আছে। নোবেল বিজয়ী শিরিন এবাদির অত্যন্ত ঘনিষ্ঠ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন