1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী দল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী দল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ওয়ানডে স্ট্যাটাস স্থায়ী হওয়ার পাশাপাশি টেস্ট খেলার মর্যাদা পেয়েছে বাংলাদেশ নারী দল। আইসিসি থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ সদস্যের সব নারী দলকে এই মর্যাদা দেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার আইসিসির বোর্ড এবং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিবৃতিতে বলা হয়েছে, ‘সব পূর্ণাঙ্গ সদস্যের নারী ক্রিকেট দলকে টেস্ট এবং ওয়ানডে স্ট্যাটাস স্থায়ীভাবে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

এত দিন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতেন সালমা খাতুন-জাহানারা আলমরা। ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালের এশিয়া কাপও জেতেন তারা।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে আমরা তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করব।’

টেস্ট স্বীকৃতি পেয়েছে এখন পর্যন্ত দশ দেশের নারী দল। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড নারী দল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন