1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওষুধ-কাঁচাবাজার ছাড়া সন্ধ্যা ৬টার পর সব বন্ধ চট্টগ্রামে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ওষুধ-কাঁচাবাজার ছাড়া সন্ধ্যা ৬টার পর সব বন্ধ চট্টগ্রামে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চট্টগ্রামে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে এই ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, চট্টগ্রামে রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এ পরিস্থিতি ওষুধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া সবগুলো সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। অর্থাৎ বিপণিবিতান, খাবারের দোকানসহ যাবতীয় সব দোকানপাট বন্ধ রাখতে হবে। এটি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এই নির্দেশনা মেনে চলছে কি না তা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানায় জেলা প্রশাসন।

১৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৫১৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন