1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ত্রাণ চুরি করলে মোবাইল কোর্টে তাৎক্ষণিক বিচার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ত্রাণ চুরি করলে মোবাইল কোর্টে তাৎক্ষণিক বিচার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে সরকারের দেওয়া ত্রাণ সহায়তা কর্মসূচিতে চুরির ঘট্না ঘটলে প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দুই বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের বিষয় কয়েকটি খবর এসেছে। আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। সেই সহায়তায় যারা অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিচার করা হবে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের জেলার সঙ্গে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

এর আগে গত রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন