1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নতুন ১৩৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু আরও ৪ জনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নতুন ১৩৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু আরও ৪ জনের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় আরও তিন জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এসময়ে ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন আক্রান্ত ১৩৯ জনের মধ্যে পুরুষ ৯৬ জন, নারী ৪৩ জন। বয়স বিভাজনে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ২৫ শতাংশ। বাকি সবার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

তিনি বলেন, ১৩৯ জনের মধ্যে ৬২ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এর মধ্যে ঢাকা সিটিতে ৫০ শতাংশ, ঢাকা বিভাগে ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৬ শতাংশ। বাকি সবাই অন্যান্য জেলায় রয়েছে। নতুন করে আরও চারটি জেলায় সংক্রমণ ছড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরা বলেন, ঢাকার ভেতরে ও বাইরে মোট ১ হাজার ২৫১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪০টি। সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৫৩টি।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল: piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন