1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যেসব খাবার স্মৃতিশক্তির উন্নতিতে সহায়ক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

যেসব খাবার স্মৃতিশক্তির উন্নতিতে সহায়ক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পুষ্টিসমৃদ্ধ এবং স্বাস্থ্যসম্মত খাবার পুরো ব্রেনের সুস্থতার জন্যই সহায়ক। কিছু খাবার রয়েছে ব্রেনের কোষগুলোকে সচল রাখতে এবং স্মৃতিশক্তির উন্নতিতে চমৎকার কাজ করে।

চর্বিযুক্ত মাছ: স্যালমন, সার্ডিন এবং ট্রাউট ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ; এগুলো আমাদের ব্রেন এবং স্নায়ু গঠনে সহায়তা করে।

ব্রোকলি: অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে সমৃদ্ধ ব্রোকলিকে পুষ্টিসমৃদ্ধ খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি স্মৃতিশক্তি উন্নতিতে সহায়তা করে।

মিষ্টি কুমড়ার বিচি: শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর মিষ্টি কুমড়ার বিচি ফ্রি রেডিকেল থেকে দেহ এবং ব্রেইনকে সুরক্ষা করে।

বাদাম: নিয়মিত বাদাম খেলে হার্টের সুস্থতা নিশ্চিত করে এবং ব্রেইন সুস্থতায় সহায়ক।

ডিম: ভিটামিন বি৬ এবং বি১২, ফলিত সমৃদ্ধ। এটি স্মৃতিশক্তির উন্নতিতে সহায়ক।

কমলা: এতে ভিটামিন সির মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর যা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

ব্লুবেরি: প্রদাহ প্রতিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্লুবেরি মানসিক চাপ এবং ব্রেইনের প্রদাহ প্রতিরোধ করে; যেটি ব্রেইনের বার্ধক্যজনিত কারণে এবং নিউরোলজিক্যাল রোগের কারণে হয়ে থাকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন