1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিনা খরচে ওমরাহ’র সুযোগ পেতে যেভাবে আবেদন করবেন

বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

১৯৬৯ সালে জন্মগ্রহন করা মরহুম মো: মিজানুর রহমান বাদল ছিলেন আফালকাঠি গ্রামের মরহুম তোফাজ্জল হোসেন মৃধার জ্যেষ্ঠ পুত্র এবং ৮ নম্বর নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরনের বড় ভাই।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিক সম্পর্ক রক্ষায়ও তিনি ছিলেন আন্তরিক ও দায়িত্বশীল।

তাঁর মৃত্যুতে নলুয়া ইউনিয়নসহ বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোক ও সমবেদনার সৃষ্টি হয়েছে। স্বজন ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন একজন ভালো মনের মানুষ, যাঁর আন্তরিকতা, সৌজন্যবোধ ও সুন্দর আচরণ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকালপ্রয়াণে পরিবার যেমন একজন অভিভাবককে হারিয়েছে, তেমনি এলাকাবাসী হারিয়েছেন একজন শ্রদ্ধেয় ও প্রিয় মানুষকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল (১৬ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম মো: মিজানুর রহমান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন, সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি দান করুন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন