
মাদারীপুরে ‘সিনেমারিনা’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ‘রাইটস যশোর’ কর্তৃক অভিবাসন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক- দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ই নভেম্বর) দিন ব্যাপি মাদারীপুর লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের বিষয়বস্তু তুলে ধরেন ‘রাইটস যশোর’ বেসরকারী সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত। সাংবাদিকদের অভিবাসন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারী সংবাদকর্মীরা।
জানা যায়, মাদারীপুরে ‘সিনেমারিনা’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ‘রাইটস যশোর’ এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী সাংবাদিকতা শীর্ষক এ কর্মশালায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অভিবাসনের টার্মিনোলজি, অনিয়মিত অভিবাসন, ও প্রচার মাধ্যমের সংবেদনশীলতাসহ অন্যান্য বিষয়ে সেসন পরিচালনা করেন আইওএম-এর কেন্দ্রীয় ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম এ্যাসোসিয়েট (আইওএম) অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এ্যাসোসিয়েট (আইওএম) তারেক মাহমুদ, প্রোগ্রাম ডিরেক্টর ‘রাইটস যশোর’- প্রদীপ দত্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি হিসেবে কর্মরত মাদারীপুরের ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রশিক্ষনের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। প্রশিক্ষনটি তাদের অভিবাসন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে তারা কাজ করবেন বলেও জানান।
কয়েকজন সিনিয়র সাংবাদিক বলেন, প্রশিক্ষটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে মাদারীপুর একটি উল্লেখযোগ্য জেলা। তাই নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রশিক্ষনটি পেশাগত দায়িত্ব পালনে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
আইওএম-এর কেন্দ্রীয় ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন বলেন, দিনব্যাপী প্রশিক্ষনটি আপনাদের মনোযোগ ও শেখার আগ্রহ দেখে খুব ভাল লেগেছে। অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে মাদারীপুর একটি উল্লেখযোগ্য জেলা। তাই নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারনার মাধ্যমে সকলে কাজ করে গেলে প্রশিক্ষনটি সফল ও সার্থক হবে বলে আমরা মনে করি।