1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অক্সিজেনের জন্য মেক্সিকোয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

অক্সিজেনের জন্য মেক্সিকোয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
People line up with empty oxygen tanks to refill for family members sick with COVID-19 outside an oxygen store where dozens wait their turn in Mexico City, Thursday, Dec. 31, 2020. (AP Photo/Marco Ugarte)

মেক্সিকো সিটির হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। বেড়ে যাওয়া রোগীদের জন্য অক্সিজেন কিনতে স্বজনদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এ রকমই একজন এডদুয়ার্দো মার্টিনেজ। শুক্রবার রাজধানীর রাস্তায় তাকে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে অক্সিজেন কেনার জন্য অপেক্ষা করতে। তার ৫৫ বছর বয়সী মা কভিড- ১৯ রোগী।

মেক্সিকো সিটিতে আংশিক লকডাউন সত্ত্বেও মার্টিনেজের দুই প্রতিবেশী সম্প্রতি করোনায় মারা গেছেন।

তিনি বলেন, আমরা যেখানে বাস করছি সেখানে লোকজন খুবই বেপরোয়া। তারা মাস্ক পরেন না।

গত মধ্য ডিসেম্বরের পর থেকে ৯০ লাখ অধিবাসীর মেক্সিকো সিটিতে সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় সব কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে।

সরকারি হিসেবে দেশটিতে করোনায় ২৬ হাজারেরও বেশি লোক মারা গেছে। আক্রান্তের সংখ্যা দেশব্যাপী প্রায় ১ লাখ ৪৭ হাজার।

এ প্রেক্ষাপটে অক্সিজেনের চাহিদা বেড়ে প্রবল হয়েছে। ২৩ বছর বয়সী মেডিকেল এক শিক্ষার্থী গত চার দিন ধরে ভার্চুয়াল ক্লাস করতে পারছেন না। কারণ তিনি অক্সিজেনের খোঁজে আছেন। বাড়িতে থাকা অসুস্থ স্বজনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যালেন্সিয়া খুবই উদ্বিগ্ন। কারণ লাইন খুবই দীর্ঘ। কখন অক্সিজেন মিলবে তার কোনো ধারণাই নেই

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন