1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এলো সৃজিতের ছিন্নমস্তার অভিশাপ-এর ট্রেলার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

এলো সৃজিতের ছিন্নমস্তার অভিশাপ-এর ট্রেলার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে ফেলুদা। আর ছিন্নমস্তার অভিশাপ-এর ট্রেলারে দেখা মিলল বনজঙ্গল, বাঘ, সার্কাস, প্রাচীন মন্দির থেকে তোপসে, জটায়ু-সহ একাধিক স্থান ও চরিত্রের সমাহার। কিন্তু টোটা রায় চৌধুরী তো জানতেন, সকলের নজর থাকবে তাঁর দিকেই। তিনিই তো আকর্ষণের কেন্দ্রবিন্দু। নিরাশ করেননি অভিনেতা। তাঁর গলার গাম্ভীর্য থেকে কথা বলার ধরনে চেনা সেই ফেলুদাকেই মনে পড়ে যাবে বাঙালির। তবে শত হলেও সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ চরিত্রটিতে তো অনেক তাবড় তাবড় অভিনেতাকে দেখা গিয়েছে। তাই চ্যালেঞ্জটা নেহাত সহজ ছিল না। ফলে কোথাও গিয়ে সামান্য হলেও সাবধানী মনে হয়েছে ‘ফেলুদা’ রপী টোটাকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ট্রেলারে ফেলুদার নস্ট্যালজিয়া উসকে দিতে কোনও অংশে কসুর করেননি। এক-আধবার মনে হতে পারে, গল্পের চেয়ে ফেলুদাকে তুলে ধরতেই তিনি বেশি আগ্রহী।

তবে ঝকঝকে সিনেমাটোগ্রাফি, লোকেশন, ভিজ্যুয়াল এফেক্টে সার্বিকভাবে জমজমাট ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের প্রথম সিজনের ছিন্নমস্তার অভিশাপ-এর ট্রেলারটি। গত বছরই ফেলুদাকে ওয়েব দুনিয়ায় আনার দায়িত্ব নেন সৃজিত মুখোপাধ্যায়। দু’টি গল্প বাছা হয় ১২ এপিসোডের সিরিজের জন্য। ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’। ‘ছিন্নমস্তার অভিশাপ’ কাহিনিতে টোটা রায়চৌধুরী ছাড়াও তোপসের চরিত্রে ধরা দিয়েছেন নবাগত কল্পন মিত্রকে। জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী। মহেশ চৌধুরী হয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় । বীরেন চৌধুরী বা কারান্ডিকার চরিত্রে অভিনেতা ঋষি কৌশিকেরও দেখা মিলল এক ঝলক। রয়েছেন সমদর্শী দত্তও।

‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ আবার উৎপল দত্ত অভিনীত মগনলাল মেঘরাজের চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। এর আগে সত্যজিৎ রায়ের জন্মদিন (২ মে) উপলক্ষে প্রকাশ করা হয়েছিল সিরিজের টাইটেল ট্র্যাক। সম্প্রতি সামনে আসে ছবির ফার্স্ট লুক। এবার ট্রেলারে মন ভরালেন টোটা। সুরিন্দের ফিল্মস প্রযোজিত সিরিজটি বড়দিনে দেখা যাবে আড্ডাটাইমসে।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন