বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদারীপুরে রিমন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন, ৬ জনের নামে মামলা’ এক নারী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদরীপুর সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী- নিহত রিমন

মো. আরিফুর রহমান মোল্লা, মাদারীপুর।।
মাদারীপুরে সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী রিমন সরদারকে পিটিয়ে হত্যার প্রতিবাদের বিক্ষোভ-মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। এছাড়াও হত্যা মামলায় আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের লেকেরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাস্টার্স পরীক্ষার্থী রিমন হত্যার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রথমে রিমনের গ্রামের বাড়ি সদর উপজেলার ব্রাহ্মনদী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালন করা হয় মানববনন্ধন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর শহরের লেকেরপাড়ে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে তর্কবিতর্কে ওই এলাকার রাজীব খালাসী ও সজিব খালাসী (দুইভাই) তাদের লোকজন নিয়ে রিমনকে হাতুড়ীপেটা করে। প্রথমে রিমনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার সকালে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত বড়ভাই আনিছুর সরদার জানান, আমি ৬জনকে আসামী করে শুক্রবার রাতে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি। আসামীরা হলো, রাজীব খালাসী (৩২), সজীব খালাসী (৩২), আকলিমা বেগম (৫৫), তৃপ্ত (২০), রাব্বি ফরাজী (২৩) ও আসাম মাতুব্বর (২৪)। অভিযান চালিয়ে শনিবার সকালে আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি সকল আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান, এই ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেস্টা চালানো হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE