1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী আটক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ,মাদারীপুর।।
মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী বিশটির অধিক মামলার আসামী মোঃ আলমগীর হাওলাদার (৪৫)কে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদার-এর ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার দিবাগত রাতে মাদারীপুর সদর থানার নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদারকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদার-এর ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, উক্ত আসামী একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ইয়াবা ব্যবসায় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও মাদক মামলাসহ বিশটির অধিক মামলা রয়েছে। আসামীকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় অস্ত্র আইন ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন