1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিঙ্গাপুরে টানা ৯ মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও মরনব্যাধি ক্যানসার বাঁচতে দিল না কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে। মাত্র ৬৪ বছর বয়সে নিভে গেল তার জীবনের আলো। শিল্পীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার দুই ছেলেমেয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। করোনার কারণে দেশে ফেরার ফ্লাইট পেতে দেরি হচ্ছে তাদের। তবে যেভাবেই হোক একসপ্তাহের মধ্যেই তারা দেশে ফিরবেন বলে স্বজনদের জানিয়েছেন। দুই সন্তান অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে ১৫ জুলাই শেষকৃত্য হবে এন্ড্রু কিশোরের।

রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে দেশবরেণ্য এ শিল্পীর মৃত্যুর পর রাতেই মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে নেয়া হয়েছে।

শিল্পীর বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। তার সেই ইচ্ছে পূরণেই রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল সংলগ্ন কবর স্থানে মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হয়েছে।

এন্ড্রু কিশোরের মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা সিডনিতে গ্রাফিক ডিজাইন আর ছেলে জে এন্ড্রু সপ্তক মেলবোর্নে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন। সংজ্ঞার পড়াশোনা প্রায় শেষের দিকে। তার স্ত্রী লিপিকা এন্ড্রু একজন চিকিৎসক। তিনি রাজশাহীতেই বাস করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন