1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার ফুলছড়িতে দেশীয় বন্দুকসহ ডাকাত সাইফুল গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

গাইবান্ধার ফুলছড়িতে দেশীয় বন্দুকসহ ডাকাত সাইফুল গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চর ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের অন্যতম সদস্য সাইফুল ইসলামকে দেশীয় বন্দুকসহ গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে ধরে মারধর করে এবং পুলিশের নিকট হস্তান্তর করে।

গত ২৭শে ডিসেম্বর শুক্রবার ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুলকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে সাইফুলকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, সাইফুল ইসলাম একটি দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসীর সাহসী উদ্যোগের প্রশংসা করে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন,”সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকাবাসীর এমন সাহসী পদক্ষেপ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, এই সাইফুল ইসলামের বিরুদ্ধে ফুলছড়ি থানাতে আরো একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় আহত হওয়ায় সাইফুলকে হাসপাতালে চিকিৎসা প্রদাণ করা হচ্ছে।

এদিকে ডাকাত সাইফুল গ্রেফতার হওয়ায় ফুলছড়ি ইউনিয়নে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন অভিজ্ঞ মহল সহ পর্যবেক্ষক মহল।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন